Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
26 June 2026

বাঙালি মেয়ে অভিনেত্রী কাজলের অসভ্যতায় অবাক দর্শক! পথশিশুর জন্য হাত থেকে এক টাকা গড়ায় না এদিকে ঘটা করে মা দুর্গার পুজো করেন, দাম্ভিক অভিনেত্রীরা আচরণে বিরক্ত নেট পাড়া

বাঙালি মেয়ে অভিনেত্রী কাজলের অসভ্যতায় অবাক দর্শক! পথশিশুর জন্য হাত থেকে এক টাকা গড়ায় না এদিকে ঘটা করে মা দুর্গার পুজো করেন, দাম্ভিক অভিনেত্রীরা আচরণে বিরক্ত নেট পাড়া

বলিউডের অনেক বাঙালি অভিনেতা অভিনেত্রীরা তাঁদের বাড়িতে দুর্গাপূজো করে থাকেন, কাজলও এই দলেরই একজন। এই বছরেও নিজের বাড়িতে ঘটা করে দুর্গাপূজো করেন, বলিউডের অনেক নামী নামী তারকারাও সেখানে উপস্থিত হয়েছিলেন। তবে সম্প্রতি কাজল এই বিষয়টি নিয়ে চর্চায় নেই, আছেন এক ছোটো বাচ্চাকে টাকা না দিয়ে তার মুখের ওপর দরজা বন্ধ করে চলে যাওয়াতে।

কিছুদিন আগেই কাজল এক শপিং মল থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে অগ্রসর হচ্ছিলেন, এবং পিছন থেকে একটি বাচ্চা মেয়ে এবং ছেলে দৌঁড়ে আসে। কাজল মেয়েটির মাথায় হাত বুলিয়ে আদরও করেন। তারপর একটি নোটও দেন। পরে বাচ্চা ছেলেটি দরজার কাছে আসায় দরজাটি বন্ধ করে দেন, আর খোলেননি। অনেকে মনে করছেন উনি ভুল করেছেন, আর কেউ কেউ মনে করেন তিনি যেটা করেছেন সেটা ঠিক।

সমালোচনা করে কয়েকজন ওই ভাইরাল ভিডিওর তলায় লিখেছেন, “আপনার এত এত গাড়ি বাড়ি, বাচ্চাটিকে ৫০-১০০ টাকা দিলে কিন্তু সেগুলো কমে যাবে না”। তবে অনেকে এটাও বলেছেন, বাচ্চাদের হাতে টাকা দেওয়াতে তাদের কাজ করার ইচ্ছাটা চলে যায়, টাকা হাত পেয়ে তাদের এক-দু বেলার খাবার জোটে ঠিকই, তবে তাতে তাদের সমস্যার সমাধান হয় না। কেউ কেউ দোষ দিয়েছেন এই বাচ্চাগুলির মা-বাবাদের, তারা ইচ্ছে করেই বাচ্চাদের দিয়ে ভিক্ষে করায় কারণ তাদের নিষ্পাপ মুখগুলিকে কেউ না বলতে পারেন না।

আরও পড়ুন: ‘গাঁটছড়া’ ধারাবাহিককে নকল করে সমুদ্র সৈকতে শুটিং করতে গেল ‘ধূলোকণা’ ধারাবাহিক, সামনে এলো ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও

কমেন্ট বক্সে কাজলের ব্যবহার নিয়ে তেমন কথা না হলেও বাচ্চাগুলোদের নিয়ে বেশি সহানুভূতি পোষন করেছেন নেটিজেনরা। সব ভালোর মধ্যে কাজলকে কটাক্ষও করেছেন অনেকে, টাকা না দিলেও মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে ঠিক করেননি বলে জানিয়েছেন তারা। আর এই নিয়েই অজয় পত্নী কাজল এখন চর্চায় রয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment