কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের শাড়ির ব্যবসা শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। সে সময় অনেকেই তার এই নতুন ব্যবসা নিয়ে কটাক্ষ করেছিলেন তবে নিন্দুকদের যোগ্য জবাব দিয়ে অভিনেত্রীকে সফলভাবেই শুরু করতে দেখা গিয়েছিল তার শাড়ির ব্যবসা।
তবে এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেত্রী জানালেন কেউ কেউ তার ব্যবসাকে নকল করে ভুয়ো দ্রব্য বিক্রি করছেন অনুগামীদের কাছে। একটি সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে অনুগামীদের সকলকে সাবধান হওয়ার উপদেশ দিতে দেখা গিয়েছে ‘দিদি নাম্বার ওয়ান’ খ্যাত রচনা ব্যানার্জিকে।
প্রসঙ্গত বাবার মৃত্যুর কারণে বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ায় অনুপস্থিত ছিলেন রচনা ব্যানার্জি। কাছের মানুষের মৃত্যুতে শোকাহত হয়ে ব্যবসা ছেড়ে নিজেকে ঘরবন্দি করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এ সময় তার আগে করা বিভিন্ন ফেসবুক লাইভ ভিডিও শেয়ার করতে থাকেন অনুগামীরা সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকেই প্রতারকরা তার ব্যবসার নাম করে শাড়ি এবং অন্যান্য জামা কাপড় বিক্রি করতে শুরু করেন ক্রেতাদের কাছে, এমনটাই অভিযোগ অভিনেত্রীর।
আরও পড়ুন: হ্যাপি 3, তিন মাস পূর্ণ হতেই শুভশ্রীকে মাতৃত্বের শুভেচ্ছা জানালেন রাজ চক্রবর্তী
এদিন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন তার একটাই ব্যবসায়িক ফোন নাম্বার এবং ভেরিফাইড পেজ থেকেই তিনি কেবল মাত্র তাঁর শাড়ীর ব্যবসা করে থাকেন। তাই অন্য কোথাও থেকে কেউ তার নাম করে শাড়ি বিক্রি করলে অভিনেত্রী তা কিনতে বারণ করেছেন অনুগামীদের।
View this post on Instagram




