Gold ₹145,650/10g
Silver ₹243.80/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
29 July 2026

মঙ্গলে ইকবালপুর, বুধে চেতলা, ভবানীপুর ভোটে টানা প্রচারে মমতা ব্যানার্জি

মঙ্গলে ইকবালপুর, বুধে চেতলা, ভবানীপুর ভোটে টানা প্রচারে মমতা ব্যানার্জি

ভবানীপুর ভোটের দিন ঘোষণা হওয়ার পরই মমতা ব্যানার্জির সমর্থনে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। ভোট প্রচারে নিজেও বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার জানা গেছে, মঙ্গলবার অর্থাৎ ২১ তারিখ থেকে টানা প্রচার সারবেন মমতা ব্যানার্জি।

তৃণমূল সূত্রের খবর, মঙ্গলবার একবালপুরের ইব্রাহিম রোডে প্রচার করবেন মমতা ব্যানার্জি। বুধবার অর্থাৎ ২২ তারিখ তিনি প্রচার করবেন চেতলার অহিন্দ্র মঞ্চে। ২৩ তারিখ বৃহস্পতিবার তৃণমূল নেত্রীকে দেখা যাবে চক্রবেড়িয়া নর্থ ও পদ্মপুকুর রোডের সংযোগস্থলে। ২৫ তারিখ দলনেত্রী সভা করবেন কলিন লেন ও শেক্সপিয়ার সরণি থানার সামনে। ৩০ তারিখ ভোটের আগে শেষ প্রচার হবে ২৬ তারিখ পর্যন্ত। ওইদিন তিনি প্রচার শেষ করবেন হরিশ মুখার্জি রোডে।

নিয়ম করে প্রচার সারছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। জানা গেছে, এবার ময়দানে নামবেন অভিষেক ব্যানার্জি। প্রচারে দেখা গেছে সুব্রত মুখার্জিকে। দেওয়াল লিখন করেছেন একুশের নির্বাচনে ভবানীপুর থেকে জয়ী তৃণমূল প্রার্থী শোভনদেব চ্যাটার্জি। ভবানীপুর নির্বাচনে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সিপিএম প্রার্থী করেছে শ্রীজীব বিশ্বাসকে। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

আরও পড়ুন: নারদ কাণ্ডে প্রথম গ্রেফতার আইপিএস মির্জা, এরপর সিবিআইয়ের নিশানায় কে, জল্পনা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal