Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

দিলীপ ঘোষের প্রচার ঘিরে ধুন্ধুমার ভবানীপুরে, মাথা ফাটল বিজেপি সমর্থকের

দিলীপ ঘোষের প্রচার ঘিরে ধুন্ধুমার ভবানীপুরে, মাথা ফাটল বিজেপি সমর্থকের

ভবানীপুরে দিলীপ ঘোষের প্রচার ঘিরে ধুন্ধুমার। সোমবার শেষ প্রচারে গেলে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে এদিন প্রচারে যান বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি। অভিযোগ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে একদল। দুপক্ষের মধ্যে ধস্তাধ্বস্তি শুরু হয়। দিলীপ ঘোষকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। মাথা ফেটে যায় বিজেপি সমর্থকের। নির্কবাচন কমিশনে অভিযোগ জানানোর কথা বলেন দিলীপ ঘোষ।

অন্যদিকে এদিন কালীঘাটে প্রচারে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal