Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 July 2026

নতুন গানের শুটিং করতে মুম্বাই পাড়ি দিলেন ভুবন বাদ্যকর! বাদাম-কাকুর স্পাইক করা চুল, গলায় একগুচ্ছ সোনার হার, হাতের প্রতিটি আঙুলে সোনার আংটি, ভাইরাল ভিডিও

নতুন গানের শুটিং করতে মুম্বাই পাড়ি দিলেন ভুবন বাদ্যকর! বাদাম-কাকুর স্পাইক করা চুল, গলায় একগুচ্ছ সোনার হার, হাতের প্রতিটি আঙুলে সোনার আংটি, ভাইরাল ভিডিও

মাস কয়েক আগে ‘কাঁচা বাদাম’ গানের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তীব্র ভাইরাল হয়েছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তারপর তার গান ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে পৃথিবীর আরও নানান দেশে। পাশাপাশি সমানভাবে বেড়েছে ভুবন বাবুর জনপ্রিয়তা। ইতিমধ্যেই জনপ্রিয় এক ইউটিউব চ্যানেলের সঙ্গে লক্ষাধিক টাকার চুক্তিতে সই করেছেন তিনি। পাশাপাশি মিলেছে প্রশাসনের তরফ থেকে সংবর্ধনাও।

কিন্তু তার মধ্যেই একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে তা চালাতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছিল তাকে। তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই সেই গাড়ি নিয়ে নতুন গান লিখে ফেলেছেন ভুবন বাদ্যকর। এবার সেই গানের মিউজিক ভিডিও শুট করার জন্য সোজা মুম্বাই পাড়ি দিতে দেখা গেল তাকে। এদিন মুম্বাই থেকে এক বেসরকারি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন প্রথমবার মুম্বাইতে এসে তার ভীষণ ভালো লাগছে।

পাশাপাশি আগামী এক মাসের মধ্যেই তাঁর এই মিউজিক ভিডিও সাধারণ মানুষ দেখতে পাবেন বলে মনে করছেন তিনি। বলাই বাহুল্য মুম্বাই যাওয়ার সাথে সাথেই বদলে গিয়েছে বাদাম কাকুর চেহারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও থেকে তার স্পাইক করা চুল এবং গলায় একাধিক সোনার চেন দেখে নেটিজেনদের একটি বড় অংশ চিনতেই পারছেননা ভুবন বাদ্যকরকে। তবে এদিন নেট দুনিয়ার বাসিন্দারা জানিয়েছেন বাদাম কাকুর পরবর্তী গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।

আরও পড়ুন: বড়দিনে পর্দায় ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, পোস্টার রিলিজ করে জানালেন সৃজিত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment