Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

সাঁড়াশি নিয়ে বড় জা তোর্সাকে আক্রমণ মদ্যপ মিঠাইয়ের! মিঠাইকে নাস্তানাবুদ করবার প্ল্যানে খানিকটা সফল তোর্সা, তবে জব্দ হতে হল তাঁকেও, তুমুল ভাইরাল ভিডিও

সাঁড়াশি নিয়ে বড় জা তোর্সাকে  আক্রমণ মদ্যপ মিঠাইয়ের! মিঠাইকে নাস্তানাবুদ করবার প্ল্যানে খানিকটা সফল তোর্সা, তবে জব্দ হতে হল তাঁকেও, তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হল মিঠাই। যা বিগত বেশ কয়েক মাস ধরে টিআরপি তালিকার শীর্ষস্থানটি দখল করে রেখেছে। আর এই ঘটনাই প্রমাণ করে দিয়েছে দর্শকরা কতটা পছন্দ করছে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু অভিনীত এই ধারাবাহিকটিকে। তবে এবার সদ্য সম্প্রচারিত হওয়া এপিসোডে মিঠাই এর কান্ড দেখে হেসে খুন ধারাবাহিকে দর্শকরা।

নতুন এপিসোডে দেখা গিয়েছে মোদক বাড়ির এক পার্টিতে সকলের সামনে মিঠাইকে অপদস্ত করার জন্য জোর করে তার গলায় মদ ঢেলে দেয় ধারাবাহিকের ভিলেন ওরফে তোর্সা। তবে এরপর সকলের প্রিয় মিঠাই রানী যে কান্ড ঘটায় তাতে জব্দ হয়ে যায় তোর্সা নিজেই।

প্রসঙ্গত উচ্ছে বাবু ওরফে সিদ্ধার্থকে দিয়ে পার্টিতে তোর্সাকে ‘বৌদি’ বলিয়েছিল মিঠাই। যে কারণে তার ওপর ক্ষুব্ধ হয় ভিলেন তোর্সা। তাকে জব্দ করতে জোর করে তাকে মদ্যপ করে দেয় সে। কিন্তু এরপর সকলের সামনেই পাল্টা তাকেই সাঁড়াশি নিয়ে আক্রমণ করে বসে তুফান মেল।

আরও পড়ুন: প্রাক্তন স্ত্রী দেবলীনার সাথে বিচ্ছেদ থেকে অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের সাথে নতুন প্রেম! অভিনেতা তথাগত মুখোপাধ্যায় অবশেষে মুখ খুললেন প্রকাশ্যে, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

পাশাপাশি তার কান্ড দেখে হকচকিয়ে যায় পার্টিতে উপস্থিত সকলেই। মিঠাইকে মদ্যপ অবস্থায় দেখে বেশ অবাক হয়ে যায় ধারাবাহিকের হল্লা পার্টিও। বলাই বাহুল্য এই এপিসোডে সৌমিতৃষার অভিনয় মন জয় করে নিয়েছে নেটিজেনদের। তবে সিদ্ধার্থ কিন্তু মোটেও ভালোভাবে নেয়নি গোটা বিষয়টিকে। তাই এবার জল কোন দিকে গড়ায় তা দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bangla Serial