Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
11 June 2026

এবার মিঠাই কে টক্কর দিতে আসছে জি বাংলার ‘পিলু’! ফিরছেন জনপ্রিয় নায়িকা ইধিকা, দেখা যাবে খলনায়িকার চরিত্রে? তুমুল ভাইরাল প্রমো

এবার মিঠাই কে টক্কর দিতে আসছে জি বাংলার ‘পিলু’! ফিরছেন জনপ্রিয় নায়িকা ইধিকা, দেখা যাবে খলনায়িকার চরিত্রে? তুমুল ভাইরাল প্রমো

বাংলা বিনোদন জগতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সিরিয়াল। বর্তমানে পাল্লা দিয়ে জি বাংলা ও স্টার জলসার ধারাবাহিক গুলি TRP রেটিংয়ের তালিকায় নাম লিখিয়েছে। সবাই সবাই কে টক্কর দিতে ব্যস্ত। তবে এ এবারে বাংলা বিনোদন ধারাবাহিকে বিপুল পরিবর্তন আসতে চলেছে। বেশ কয়েকটি পুরনো ধারাবাহিক শেষ হয়ে নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে। তার মধ্যে জি বাংলার পিলু ধারাবাহিকটি অন্যতম।

আমরা কয়েকদিন আগেই পিলু ধারাবাহিকটির প্রমো ভিডিও জি বাংলার পর্দাতেই দেখেছি। ধারাবাহিকে যেমন বেশ কিছু পুরোনো মুখ আমরা দেখতে পাচ্ছি তেমনই বেশ কিছু নতুন মুখ ও এই ধারাবাহিকের মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো। তার মধ্যে অন্যতম একজন হলো জি বাংলার ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী মেঘা দাঁ। মেঘাকে আমরা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। মেঘার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী। ওগো নিরুপমা ধারাবাহিকের পর আবার অনেকদিন পর গৌরব কে টিভির পর্দায় দেখা যাবে।

সম্প্রতি আবার ও পিলু ধারাবাহিকটির দ্বিতীয় প্রমো ভিডিও সামনে এসেছে। এই ভিডিওতেই দেখা যাচ্ছে যে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রিমলির নায়িকা ইধিকা পাল আবার পিলু ধারাবাহিকের হাত ধরে ফিরছে। কয়েকদিন আগেই TRP রেটিংয়ে পিছিয়ে থাকার কারণে বন্ধ হয়ে গেছে রিমলি ধারাবাহিক। তবে এবারে ইধিকা কে আমরা পিলু ধারাবাহিকে খল নায়িকা র চরিত্রে অভিনয় করতে দেখতে পাবো। এর পাশাপাশি ধারাবাহিকে বেশ কয়েকজন অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রী কে দেখা যাবে। যেমন – অঞ্জনা বসু, বিশ্বনাথ বসু, কৌশিক।

আরও পড়ুন: মিঠাই কে হারাতে লীনা গঙ্গোপাধ্যায়ের গল্পে প্রায় আড়াই বছর পর ছোটপর্দার নায়িকা হিসেবে ফিরছেন পায়েল দে! মিঠাই এর টক্করে এবার কেও আসছে দাবি দর্শকদের, নায়িকা হিসেবে ফিরছেন পায়েল দে

ধারাবাহিকের প্রমো ভিডিও ভালই জনপ্রিয়তা পেয়েছে। এবারে দেখার অপেক্ষা ধারাবাহিকে আগামী দিনে কি হতে চলেছে। লোকগান শিল্পী পিলুর গল্প দর্শকের কেমন লাগে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bangla Serial