Gold ₹145,650/10g
Silver ₹243.80/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 July 2026

বিল গেটসের ‘দুয়ারে’ বসন্ত! মার্কিন ধনকুবেরের নতুন প্রেমিকাকে চেনেন? 

বিল গেটসের ‘দুয়ারে’ বসন্ত! মার্কিন ধনকুবেরের নতুন প্রেমিকাকে চেনেন? 

বাতাসে বসন্তের আগমনী বার্তা। আর ঠিক চার দিন পরেই ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। প্রেমিক-প্রেমিকাদের জন্য বরাদ্দ একটা গোটা দিন। আর এই প্রেমের মরশুমে চর্চায় উঠে এলেন মার্কিন ধনকুবের, মাইক্রোসফ্টের  প্ৰতিষ্ঠাতা বিল গেটস। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনে স্ত্রী মেলিন্ডা গেটসের সঙ্গে ২০২১-এ বিবাহ বিচ্ছেদ করেছেন। আর বছর ঘুরতেই গুঞ্জন, ফের একবার প্রেমে পড়েছেন ৬৭ বছরের মার্কিন ধনকুবের। সম্প্রতি প্রেমিকা পল হার্ডের সঙ্গে বিল গেটসকে দেখা গিয়েছে। 

Peolple.com নামে এক দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়া ওপেন চলাকালীন মেন্স ফাইনাল ম্যাচে দর্শক আসনে দেখা গিয়েছে বিল গেটস এবং তাঁর প্রেমিকা পল হার্ডকে। বিল গেটসের সঙ্গে এই ‘রহস্যময়ীর’ ছবি প্রকাশ্যে আসার পরেই তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। কে এই পল হার্ড? কী তাঁর পরিচয়? 

ওই পোর্টালের প্রতিবেদন অনুযায়ী, ৬০ বছরের পল হার্ডের সঙ্গে দীর্ঘ দিন ধরেই সম্পর্কে রয়েছেন বিল গেটস। দু’জনকে একাধিক হাই প্রফাইল ইভেন্টে এর আগেও দেখা গিয়েছে। তবে পল হার্ডের ছবি কখনই প্রকাশ্যে আসেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো সবসময় তাঁকে ‘রহস্যময়ী’ বলে উল্লেখ করে এসেছে। তবে বিল গেটস, পল হার্ডের ঘনিষ্ঠ বৃত্ত দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্কের কথা জানে বলে খবর। 

আরও পড়ুন: নিজের রক্ত দিয়ে এঁকেছেন মুখ্যমন্ত্রীর ছবি; তৃণমূল নেত্রীকে অভিনব শ্রদ্ধা দুর্গাপুরের যুবকের  

জানা গিয়েছে, বহুজাতিক সংস্থা ‘Oracle’-এর চেয়ারম্যান মার্ক হার্ডের স্ত্রী ছিলেন পল হার্ড। ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসার পর ২০১৯ সালে মার্ক হার্ড প্রয়াত হন। মার্ক হার্ডের সঙ্গে ৩০ বছরের দাম্পত্য শেষ হয় পল হার্ডের। লিঙ্ক ডিন প্রফাইল অনুযায়ী, পল হার্ড পেশায় একজন ইভেন্ট প্ল্যানার। ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে গ্রাজুয়েশন করেছেন পল। দীর্ঘ দিন ন্যাশনাল ক্যাশ রেজিস্টার নাম এক কোম্পানিতেও চাকরি করেছেন পল। পল ও মার্কের দুই মেয়ে, ক্যাথরিন এবং কেলি। 

সম্প্রতি বিবিসি’র এক সাক্ষাৎকারে বিল গেটস তাঁর সম্পর্কে থাকার ইঙ্গিতও দিয়ে ছিলেন। এদিকে বিল গেটস এবং মেলিন্ডা গেটসের ঘরেও তিন সন্তান রয়েছে। তবে People.com-এর খবর অনুযায়ী, পল হার্ডের সঙ্গে এখনও বিল গেটসের তিন সন্তানের দেখা হয়নি।       

আরও পড়ুন: দূর্গা পুজোর হেরিটেজ তকমা সঙ্গে ট্রামের ১৫০ বছর পূর্তি; উদযাপনে শহরের রাস্তায় বিশেষ ট্রাম 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Off Beat