Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

কোভিড পজিটিভ, হাসপাতালে ভর্তি হলেন দিলীপ ঘোষ

কোভিড পজিটিভ, হাসপাতালে ভর্তি হলেন দিলীপ ঘোষ

ক’দিন আগেই করোনা সংক্রমিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সন্ধ্যায় তাঁকে ভর্তি করা হল সল্টলেকের আমরি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, দিলীপ ঘোষের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর কোনও কোমর্বিডিটিও নেই। তবে শুক্রবার বিকেলের দিকে হাল্কা জ্বর আসায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিছুদিন আগেই করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল দিলীপ ঘোষের। তারপর থেকে বাড়িবন্দিই ছিলেন তিনি। কোনও কর্মসূচিতে অংশ নেননি। চিকিৎসরা জানিয়েছন, দিলীপবাবুর কিছু সামান্য পরীক্ষা হয়েছে। তিনি সুস্থ আছেন।

 

আরও পড়ুন: দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পর গঙ্গারামপুর পুরসভা দখল করল তৃণমূল, বড় ধাক্কা বিজেপির

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal