Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
18 July 2026

রথযাত্রা এবং ব্রিগেড বাতিলের ধাক্কা কাটাতে টানা দু’সপ্তাহ ধরে রাজ্যে মোদী, আদিত্যনাথ, অমিত শাহ, বিপ্লব দেবদের সভা

লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে, বাংলায় লাগাতার সভা বিজেপির

রথযাত্রা এবং ব্রিগেড বাতিলের ধাক্কা কাটাতে টানা দু’সপ্তাহ ধরে রাজ্যে মোদী, আদিত্যনাথ, অমিত শাহ, বিপ্লব দেবদের সভা

শীর্ষ আদালতের নির্দেশে ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ বা রথযাত্রা বাতিল হয়ে গিয়েছে, ব্রিগেডও বাতিল করেছে রাজ্য বিজেপি। কিন্তু লোকসভা নির্বাচনের আগে প্রচারে কোনও কমতি রাখছে না পদ্ম শিবির। দলীয় কর্মীদের চাঙ্গা রাখতে জানুয়ারি মাসের শেষ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে ঠাসা কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি। বিভিন্ন সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী, অমিত শাহ ছাড়াও উত্তর প্রদেশ, ত্রিপুরার মুখ্যমন্ত্রীসহ গেরুয়া শিবিরের একাধিক প্রথম সারির নেতা।
আগামী ২৭ শে জানুয়ারি হাওড়ায় বিজেপির সভা রয়েছে। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকছেন বিহারের উপ মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল কুমার মোদী। ২৯ শে জানুয়ারি বিজেপির সভা রয়েছে রাজ্যের তিন প্রান্তে। কাঁথির সভায় প্রধান বক্তা বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ। আরামবাগের সভায় উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং শ্রীরামপুরে থাকছেন কেন্দ্রীয় বিজেপি মন্ত্রী গিরিরাজ সিংহ। ৩০ শে জানুয়ারি মথুরাপুরে রয়েছে একটি মাত্র সভা। সেখানে ফের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এরপর, ২ রা ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরপর দুটি সভা রয়েছে দুর্গাপুর এবং বনগাঁতে।
বিজেপির তরফে বক্তা হিসেবে গোটা দেশে যাঁকে আজকাল সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই যোগী আদিত্যনাথের সভা রয়েছে ৩ রা জানুয়ারি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, দুটি জায়গায় পরপর সভা রয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর। এরপর, ৫ ই জানুয়ারি আবারও এরাজ্যে আসছেন যোগী আদিত্যনাথ। সেদিন পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় সভা রয়েছে তাঁর। ৬ ই জানুয়ারি, ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন মুন্ডার সভা রয়েছে বিষ্ণুপুরে। ওই দিনই, মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সভা রয়েছে দমদমে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান খড়গপুরে ৭ ই জানুয়ারি সভা করবেন। ৮ ই জানুয়ারি, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে ফের সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রথযাত্রা বাতিল হওয়ায় বিজেপি কর্মী সমর্থকদের অক্সিজেন জোগাতেই টানা দু’সপ্তাহের কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি।

আরও পড়ুন: দিঘায় চালু হচ্ছে সি-প্লেন, বিদেশি পর্যটক টানতে নয়া উদ্যোগ রাজ্যের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal