প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়া এবং বিজেপিকে ভোট দেওয়ার জন্য এক হাজার টাকার কুপন বিলি করছেন কর্মীরা। ভোট শেষে বিজেপি প্রার্থীকে ওই কুপন দেখালেই মিলবে নগদ এক হাজার টাকা। বুধবার সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়।
পাশাপাশি এই ঘটনার জন্য কমিশনকে উদ্দেশ করে সাংসদের কটাক্ষ, বিষয়টি কী করে নির্বাচন কমিশনের নজর এড়িয়ে গেল তা নিয়ে তাঁরা বিস্মৃত! সেই সঙ্গে তিনি জানালেন ইতিমধ্যেই তৃণমূল উপযুক্ত প্রমানসহ বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে।
হুগলির তারকেশ্বরে যৌন হেনস্থায় অভিযুক্ত সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়, তারও দাবি তুলেছেন সুখেন্দু শেখর রায়।
আরও পড়ুন: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি রাজ্য বার কাউন্সিল চেয়ারম্যানের
তৃণমূল সাংসদের অভিযোগ কেন্দ্রীয় বাহিনী ভোটের খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদেরও নিগ্রহ করছেন। বিশেষত মহিলা সাংবাদিকদের শারীরিক নিগ্রহ করেছেন কেন্দ্রীয় বাহিনীর বেশ কয়েকজন জওয়ান।




