Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
1 July 2026

কালো টপ ও গোলাপী লিপস্টিকেই বাজিমাত, বোল্ড লুকে ধরা দিলেন ঋতাভরী

টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। নিজের লাস্যময় রূপ দিয়ে মাতোয়ারা করে রেখেছেন দর্শকদের।

কালো টপ ও গোলাপী লিপস্টিকেই বাজিমাত, বোল্ড লুকে ধরা দিলেন ঋতাভরী

টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। নিজের লাস্যময় রূপ দিয়ে মাতোয়ারা করে রেখেছেন দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ঘুম কেড়ে নেওয়ার মতো ছবি শেয়ার করেন। তাঁর মেদহীন আওয়ার গ্লাস ফিগারে কুপোকাত পুরুষেরা। আবারো নিজের গ্ল্যামার দিয়ে নজর কাড়লেন নেটিজেনদের।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করলেন একটি ছবি। কালো ক্রপ টপ, ঠোঁটে গোলাপী লিপস্টিক ও হাতে একটি ব্যাগ। বোল্ড এক্সপ্রেশন দিয়ে রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছেন ইনস্টাগ্রামে। তাঁর হট লুকে আটকে গেছে সকলের দৃষ্টি। কমেন্ট সেকশনে রীতিমতো প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছেন নেটিজেনরা। তারা আগুনের মত ফিগারে ঝলসে যাচ্ছেন নেটিজেনরা। সবারই একটাই বক্তব্য, ‘পুরো আগুন’। ছবিটি শেয়ার করার সাথে সাথেই ভাইরাল হয়ে পড়ে মুহূর্তের মধ্যে।

আরও পড়ুন: আগের বিয়ের ছবি নেই বলে Ismart Jodi-র মঞ্চে বাদামকাকু ভুবন বাদ্যকর আর তাঁর স্ত্রীর আবার বিয়ে দিলেন জিৎ, ভাইরাল ভিডিও

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বহু বোল্ড ফটোশুটের ছবি শেয়ার করে থাকেন এই বঙ্গ তনয়া। এক একটা নজরকাড়া ছবি। কখনো বাঙালি বধু রূপে আবার কখনো বোল্ড অ্যান্ড হট রূপে নকআউট করছেন পুরুষদের। আবার কখনো টেডি বেয়ারের সাথে মিষ্টি মেয়ে রূপে ধরা দিচ্ছেন ঋতাভরী।

জনপ্রিয় ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’ থেকে অভিনয় জগতে পা দেওয়া। তবে ‘ওগো বধূ সুন্দরী’র ললিতা এখন হয়ে উঠেছে নেট দুনিয়ার হট সেন্সেশন। বর্তমানে তার নতুন ছবি “ব্রহ্মা জানেন গোপন কম্মটি” তে অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জিতেছেন। অভিনয়ের পাশাপাশি নিজের শরীর সম্পর্কেও বেশ সচেতন অভিনেত্রী। এক্সারসাইজ ও ডায়েট করে নিজেকে একদম স্লিম অ্যান্ড ফিট রাখেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment