Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

প্রচারে গালি! ভিডিও প্রকাশ করে ফিরহাদ হাকিমকে ক্ষমা চাওয়ার দাবি বিজেপির

প্রচারে গালি! ভিডিও প্রকাশ করে ফিরহাদ হাকিমকে ক্ষমা চাওয়ার দাবি বিজেপির

প্রচারে বেরিয়ে অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ উঠল ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। ভিডিও ট্যুইট করে দাবি বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যর।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। যদিও ভিডিওটিকে মিথ্যা বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম। তাঁর মুখে ওইসব কথা বসানো হয়েছে বলে দাবি তাঁর। ফিরহাদ জানিয়েছেন, ভোটে জেতার জন্য এইসব কারসাজি করছে বিজেপি। ভিডিওর সত্যতা যাচাই করেনি TheBengalStory.

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি রোড শো চলাকালীন শীতলকুচি কাণ্ডে সিআইএসএফ-এর বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় ব্যবহার করছেন ফিরহাদ। ভিডিও প্রকাশ করে ফিরহাদ হাকিমকে ক্ষমা চাইতে বলে বিজেপি।

আরও পড়ুন: মিলল স্বস্তির পূর্বাভাষ, কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা।

অন্যদিকে ফিরহাদ হাকিম অভিযোগ করে বলেছেন প্রতিবারই বিজেপির আইটি সেল ভোটের সময় এই ধরণের ভিডিও বানায়। এবারও তার ব্যতিক্রম হল না।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal