লকডাউনের জেরে চরম আর্থিক অনটন। নিজের সন্তান ও স্ত্রীকে খুনের পর আত্মঘাতী হলেন এক ব্যক্তি। নির্মম ঘটনার সাক্ষী উত্তর ২৪ পরগনার সোদপুরের বসাক বাগান।
সোদপুরের বসাক বাগানের বাসিন্দা সমীর গুহ পেশায় রেডিমেড ব্যবসায়ী। গতবছর লকডাউনের সময় থেকে ব্যবসায় মন্দা দেখা দিয়েছিল। গত বছরের পর এই বছর ব্যবসায় কিছুটা লাভের মুখ দেখলেও ফের শুরু হয় লকডাউন। অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, পরিবারের মুখে দুবেলা খাবার জোটাতেও পারতেন না সমীর গুহ।
শুক্রবার সকাল থেকে বাড়ি থেকে দুর্গন্ধ পান প্রতিবেশীরা। দরজার কড়া নেড়েও কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। খবর দেওয়া হয় খড়দহ থানায়।
আরও পড়ুন: কী করে ২১ বছর তৃণমূল করলাম ভাবতে লজ্জা হয়! পুরনো দলকে কটাক্ষ শুভেন্দুর
পুলিশ এসে সমীর গুহ তাঁর স্ত্রী রুমা গুহ এবং ২২ বছরের ছেলে বাবাইয়ের মৃতদেহ উদ্ধার করে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই আত্মীয়দের সঙ্গে কথা বলছে পুলিশ।




