Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
20 June 2026

ভাগ্নে আয়াতকে কোলে নিয়ে বাঁদরকে কলা খাওয়ালেন বলিউডের ভাইজান সলমন খান! ভিডিও হু হু করে ভাইরাল Facebook-এ

ভাগ্নে আয়াতকে কোলে নিয়ে বাঁদরকে কলা খাওয়ালেন বলিউডের ভাইজান সলমন খান! ভিডিও হু হু করে ভাইরাল Facebook-এ

বলিউডের ভাইজান ওরফে সলমন খান সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। মাঝেমধ্যেই অনুগামীদের সঙ্গে বিভিন্ন ব্যক্তিগত মুহূর্তের ফটো এবং ভিডিও শেয়ার করে নিতে দেখা যায় তাকে। এবার তেমনই একটি মজাদার ভিডিও অনুগামীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নিলেন সলমন খান।

তাঁর শেয়ার করা ভিডিওয় তাকে দেখা গেল ক্ষুধার্ত বাঁদরকে কলা খাওয়াতে। বলাই বাহুল্য তার এদিনের পোস্ট করা ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: শাশুড়ির হাত ধরেই হুইল চেয়ারে বসে সরকারি চাকরির পরীক্ষা দিতে গেল অপু! স্বপ্ন-পূরণের পথে অপু, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

প্রসঙ্গত এদিনের ভিডিওয় বলিউডের ভাইজান অবশ্য একা ছিলেন না। বরং তাঁর সঙ্গে ছিল তার ছোট ভাগ্নে আয়াত। প্রসঙ্গত সলমন খানের বোন অর্পিতা এবং ভগ্নিপতি আয়ুষ শর্মার ছেলে আয়াত এবং এর মধ্যেই মামা সলমন খানের সঙ্গে দারুণ ভাব জমে গিয়েছে তার। যে কারনে মাঝে মধ্যেই ছবির শুটিংয়ের ফাঁকে অবসর পেলেই ভাগ্নের সঙ্গে দেখা করতে চলে আসেন সলমন খান।
এদিনের ভিডিওয় দেখা গিয়েছে দুজন একসঙ্গে বাঁদরকে কলা দিচ্ছেন।

কখনো আবার সলমনের নির্দেশে আয়াত নিজেই একার হাতে কোলে তুলে দিচ্ছে বাঁদরের হাতে। পাশাপাশি বাঁদরকে কলা খেতে দেখে হাততালি দিয়ে উঠতে দেখা যাচ্ছে একরত্তি খুদেকে। বলাই বাহুল্য সলমন খানের মতোই এবার সোশ্যাল মিডিয়াতে তার অনুগামীদের মন জয় করে নিচ্ছে তার একরত্তি ভাগ্নেও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment