Take a fresh look at your lifestyle.

বুথস্লিপের সঙ্গে সঙ্কল্পপত্র বিলি! হাতেনাতে পাকড়াও ঝাড়্গ্রামের বুথ লেভেল অফিসার

249

বুথ স্লিপের সঙ্গে নির্বাচনী ইশতেহার বিলি। ঝাড়্গ্রামের বুথ লেভেল অফিসারকে হাতেনাতে পাকড়াও করল নির্বাচন কমিশন।

অভিযোগ, কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকা জুড়ে বিলি করা হচ্ছিল বিজেপির সঙ্কল্প পত্র। খবর যায় কমিশনে। শুক্রবারও ঝাড়গ্রামের বেশকিছু এলাকায় বুথ স্লিপের সঙ্গে বিলি করা হয় নির্বাচনী ইশতেহার। এরপর কমিশনের অফিসাররা হাতেনাতে পাকড়াও করেন ওই বুথ লেভেল অফিসারকে।

এর কয়েকদিন আগে ঝাড়্গ্রামের বিজেপি প্রার্থী সুখময় শতপথি টাকা বিলি করে ভোট  কিনছিলেন বলে অভিযোগ উঠেছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনসভায় এনিয়ে তোপ দেগেছিলেন।

Comments are closed.