Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

সংবিধানের জনক ড. বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী পালন করবে তৃণমূল সরকার

সংবিধানের জনক ড. বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী পালন করবে তৃণমূল সরকার

সংবিধানের জনক ড. বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী পালন করবে রাজ্য সরকার। আগামী ৬ ডিসেম্বর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী।

৬ ডিসেম্বর অর্থাৎ সোমবার সকাল ১১.৩০ মিনিটে রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তীতে মাল্যদান করা হবে। এই উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানা গেছে, করোনা বিধি মেনেই পালিত হবে এই অনুষ্ঠান।

এই অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রকে বিশেষ বার্তা দিতে চাইছেন রাজ্য সরকার।
কেন্দ্রের তরফে বারংবার সংবিধান বাঁচানোর কথা বলা হয়। কিন্তু আদৌ সেটা করা হয়না বলে বারবার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার আগামী সোমবার অর্থাৎ ৬ ডিসেম্বর সংবিধানের জনক ড. বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী পালন করতে চলেছে রাজ্য সরকার।

আরও পড়ুন: ন্যাশনাল লাইব্রেরিতে ডেঙ্গির মশার লার্ভা, দেওয়া হল নোটিস, এক সপ্তাহে ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অতীন ঘোষের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal