Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
9 July 2026

বুর্জ খালিফার লেজার রশ্মি চোখ ধাঁধাচ্ছে পাইলটদের, ATC তে অভিযোগ দায়ের

বুর্জ খালিফার লেজার রশ্মি চোখ ধাঁধাচ্ছে পাইলটদের, ATC তে অভিযোগ দায়ের

বুর্জ খালিফার আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে পাইলটদের। তাই বিমান চলাচলে ব্যাঘাত ঘটছে। এবার তিনটি বিমান সংস্থার পাইলটদের তরফে এটিসিতে অথবা এয়ার ট্রাফিক কন্ট্রোলে দায়ের হল অভিযোগ। এছাড়াও লেজার লাইটিং দেখতে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পড়ছে সাধারণ মানুষ। তাই সোমবার রাতে লাইটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।

আরও পড়ুন: অভিষেকের কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনের বাড়িতে! বিজেপিতে যাচ্ছেন?

এবার কলকাতার অন্যতম সেরা পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খালিফার আদলে তৈরি প্যান্ডেল। এই পুজো দেখতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় জমাচ্ছে প্যান্ডেলে। কলকাতার পুজোর মূল আকর্ষণ হয়ে উঠেছে বুর্জ খালিফা। ১৪০ ফুটের বুর্জ খালিফা আরও সুন্দর হয়ে উঠেছে লেজার শো আর আরবীয় গানের ছন্দে। কিন্তু সপ্তমীর রাত থেকে কার্যত তা বন্ধ করে দেয় ক্লাব কর্তৃপক্ষ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal