Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

বাংলায় ১০০ দিনের কাজের প্রকল্প দ্রুত শুরু করতে হবে বলে কেন্দ্রকে নির্দেশিকা কলকাতা হাইকোর্টের

বাংলায় ১০০ দিনের কাজের প্রকল্প দ্রুত শুরু করতে হবে বলে কেন্দ্রকে নির্দেশিকা কলকাতা হাইকোর্টের

১০০ দিনের কাজ নিয়ে ফের ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। বাংলায় ১০০ দিনের প্রকল্প অবিলম্বে শুরু করতে হবে বলে শুক্রবার কেন্দ্রকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ বকেয়া টাকা নিয়ে নিয়ে হলফনামা আদান প্রদানের জন্য এক মাস সময় বেঁধে দিয়েছে।
চলতি বছরের ১ আগস্ট থেকে ১০০ দিনের কাজ চালু করার জন্য কেন্দ্রকে আগেই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ১৮ জুনের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সম্প্রতি সেই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তারপর আবার মামলাটি ফিরে এসেছে হাইকোর্টে।
এদিন শুনানির সময় কেন্দ্রের আইনজীবী জানান, প্রকল্পের কাজ পুনরায় চালু করতে কোনও অসুবিধা নেই।
২০২২ সালের মার্চ মাস থেকে মনরেগা প্রকল্পের টাকা পাঠানো বন্ধ করেছে কেন্দ্র।

আরও পড়ুন: মধ্যবিত্তের নাগালেই ফ্ল্যাট, সিদ্ধা গ্রুপের স্মার্ট হোম প্রোজেক্ট এল বাজারে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal