বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণের ঘটনায় এবার তিনটি মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।
জানা গিয়েছে, ওড়িশা সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এক শ্রমিকের পরিবার। আদালত সূত্রে খবর, শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে মোট তিন ধরনের মামলা করা হয়েছে। একটি হেবিয়াস কর্পাস, একটি রিট ও একটি জনস্বার্থ মামলা।
তিনটি মামলার মূল উদ্দেশ্য এক। বাংলা ভাষাভাষী যে শ্রমিকরা এখনও ওড়িশায় আটকে রয়েছেন, তাঁদের উদ্ধার করা। একইসঙ্গে কেন বেআইনিভাবে শ্রমিকদের আটকে রেখে হেনস্থা করা হচ্ছে, সেই প্রশ্ন তোলা হয়েছে। গত বৃহস্পতিবার এনিয়ে এক বৈঠকে মামলার কথা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান ও রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তিনি হেনস্থার শিকার শ্রমিকদের পরিবারের সঙ্গে বৈঠক করেন।
বাংলার শ্রমিকদের বিভিন্ন রাজ্যে হেনস্থা করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: অনৈতিক জোট, অধীর চৌধুরী তো বলেই দিলেন…; সাগরদিঘি নিয়ে কটাক্ষ মমতার




