Gold ₹146,250/10g
Silver ₹244.82/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
22 July 2026

দেশের সেরা থানার স্বীকৃতি পেল শ্রীরামপুর থানা; উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী 

দেশের সেরা থানার স্বীকৃতি পেল শ্রীরামপুর থানা; উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী 

দেশের সেরা তিন থানার মধ্যে জায়গা করে নিল হুগলি জেলার শ্রীরামপুর থানা। উচ্ছাস প্রকাশ করে সামাজিক মাধ্যমে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শ্রীরামপুর থানাকে দেশের সেরা তিন থানার মধ্যে অন‌্যতম বলে স্বীকৃতি দিয়েছে  স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী ৫ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই থানার আধিকারিকের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেবেন। জাতীয় স্তরে এই সাফল্যের জন্য আমাদের পুলিশ বাহিনীকে কুর্নিশ। 

স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে একটি স্বশাসিত সংস্থা প্রতি বছর দেশের বিভিন্ন থানাকে বেছে নিয়ে একটি সমীক্ষা চালায়। তাতেই দেখা গিয়েছে, দেশের সেরা তিন থানার মধ্যে জায়গা করে নিয়েছে শ্রীরামপুর থানা। 

আরও পড়ুন: বিকেল ৫ টা থেকে ৩০ এপ্রিল সকাল ৭, নজরবন্দি অনুব্রত মণ্ডল, আদালতে যাবেন?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal