Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
21 July 2026

কাশ্মীরে জঙ্গি হানার জেরে বুধবার দেশজুড়ে মক ড্রিল করার সিদ্ধান্ত কেন্দ্রের

কাশ্মীরে জঙ্গি হানার জেরে বুধবার দেশজুড়ে মক ড্রিল করার সিদ্ধান্ত কেন্দ্রের

কাশ্মীরে জঙ্গি হানার পর যুদ্ধের আবহের মধ্যেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে আমজনতা কী করবে? কোন পদ্ধতিতে রক্ষা পাবে সাধারণ মানুষ, সেই প্রস্তুতি সেরে রাখতে দেশজুড়ে মক-ড্রিলের সিদ্ধান্ত নিল সরকার।
যুদ্ধকালীন পরিস্থিতিতে কী করণীয়, আর কী করা চলবে না, তা নিয়ে পাঠ দিতে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, দেশের ২৭টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৫৯টি জায়গায় এই মহড়া হবে।
১৯৭১ সালের পর এই প্রথম দেশজুড়ে এত বৃহত্তর আকারে কোনও অসামরিক মহড়া হতে চলেছে।
এরাজ্যে ১৭টি জেলায় এই মহড়া হবে । সেগুলি হল কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, আলিপুরদুয়ার, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, কলকাতা, বর্ধমান, বীরভূম, হাওড়া এবং হুগলির।
সূত্রের খবরে জানা গিয়েছে, হোমগার্ড, সিভিল ডিফেন্স, এনসিসি ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরাও এই মহড়ায় অংশ নেবেন।

আরও পড়ুন: গোয়া চলচ্চিত্র উৎসব থেকে বাদ পড়ল ব্রাত্য বসুর ছবি; দিল্লির নির্দেশ, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation