Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 July 2026

সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে

সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে

ফের নিম্নচাপের ভ্রুকুটি। রাজ্যে শীতের পথে বাধা। সপ্তাহান্তে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরী হয়েছে। নিম্নচাপ এগিয়ে আসছে উপকূলের দিকে। এর জেরেই তামিলনাড়ুতে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: করোনায় মৃতের দেহ ফেলে পালালো অ্যাম্বুলেন্স, অমানবিকতার ছবি গড়ফায়

হাওয়া অফিস সূত্রের খবর, শুক্রবার কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুরে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে শনি ও রবিবারও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal