Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

বিশ্বকর্মা পুজোর দিন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকর্মা পুজোর দিন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

পুজোর আগেই রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মীদের জন্য একদিন ছুটি ঘোষণা করলেন তিনি।
আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোয় ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এই ছুটি ঘোষণার কথা জানান।
এদিন সরকারি সফরে উত্তরবঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি জেলার প্রশাসনিক সভায় একাধিক পরিষেবা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাট্টা দেওয়া হয়েছে বহু মানুষকে।

আরও পড়ুন: দ্বন্দ্বের আবহে সৌজন্য, প্রধানমন্ত্রীকে বাংলার আম পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী; উপহার যাচ্ছে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতির কাছেও 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal