Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
25 June 2026

অনেকেই দলে আসছেন যাঁদের নিয়ে অভিযোগ আছে, দুশ্চিন্তার সুর দিলীপ ঘোষের গলায়

বিজেপিতে যোগ দেওয়া নেতাদের নিয়ে কি দুশ্চিন্তায় দিলীপ ঘোষ

অনেকেই দলে আসছেন যাঁদের নিয়ে অভিযোগ আছে, দুশ্চিন্তার সুর দিলীপ ঘোষের গলায়

লোকসভায় নজরকাড়া সাফল্যের পর কি দলের মধ্যে মুকুল-দিলীপ চাপানউতোর শুরু? মুকুল রায়ের হাত ধরে একের পর এক তৃণমূলের নেতা বিধায়ক যখন বিজেপিতে যোগ দিচ্ছেন, তখন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, এমন অনেকেই দলে আসছেন, যাঁদের নিয়ে আপনাদের অভিযোগ আছে। আমারও অভিযোগ আছে। তারপরেই তাঁর সংযোজন, দুশ্চিন্তা তো হয়ই। তাঁদের হজম করব, মন্তব্য দিলীপ ঘোষের। এভাবেই পার্টি বেড়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন মেদিনীপুরের সাংসদ। পাশাপাশি কেউ মারতে এলে, বাঁচানোর মতো মানুষ দরকার। অর্জুন সিংহ সেটাই করেছেন বলেও মনে করেন তিনি। তবে নতুনদের অন্তর্ভুক্তিতে রাজ্য সভাপতির দুশ্চিন্তার প্রসঙ্গ, গেরুয়া শিবিরের অন্দরে চাপানউতোর আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

এদিন জয় শ্রীরাম প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ ছুঁড়ে দেন দিলীপ। বলেন, আজ জয় শ্রীরাম বলা বাংলায় সবচেয়ে বড় অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। কিন্তু আইনে কোনও সাজার সংস্থান নেই। এবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বেরোলে মানুষ তাঁকে জয় শ্রী রাম বলেই স্বাগত জানাবে। কতজনকে গ্রেফতার করবেন মমতা? প্রশ্ন দিলীপের। পাশাপাশি তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন যা করছেন তাতে তাঁর পরাজিত মানসিকতারই প্রকাশ লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল সরকারের পতন এখন স্রেফ সময়ের অপেক্ষা বলেও মন্তব্য দিলীপ ঘোষের।

আরও পড়ুন: পাটনায় বিরোধী বৈঠকে তৃণমূল নেত্রীর সঙ্গে যোগ দেবেন অভিষেকও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal