Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
21 July 2026

প্রয়াত পিয়ারলেসের কর্ণধার সুনীলকান্তি রায়কে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

প্রয়াত পিয়ারলেসের কর্ণধার সুনীলকান্তি রায়কে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

প্রয়াত হয়েছেন শিল্পপতি তথা পিয়ারলেসের কর্ণধার সুনীলকান্তি রায়। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শোকবার্তায় তিনি লিখেছেন, সুনীলকান্তি রায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।

আরও পড়ুন: মা মাটি মানুষের কথা বলা সরকার বাংলার উন্নয়নের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে, তৃণমূলকে আক্রমণ মোদীর

শিল্পপতি সুনীলকান্তি রায় তাঁর কাজের জন্য ‘পদ্মশ্রী’ পেয়েছিলেন। রবিবার কলকাতার পিয়ারলেস হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ডিরেক্টর বোর্ডের সদস্য ছিলেন। আর্থিক, বিমা,স্বাস্থ্য, হোটেল, আবাসন, অটোমোবাইল, সিকিউরিটিজ ইত্যাদি ক্ষেত্রে তিনি গুরুত্বপুর্ণ অবদান রেখেছেন। সমাজ সেবামূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal