মোহনবাগানের নতুন তাঁবুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যদিও তাঁবু উদ্বোধনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। ক্লাব তাঁবু সংস্কারের কাজ আরও কিছুটা বাকি। সেটা শেষ হলেই নতুন তাঁবুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
সোমবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে আসেন ক্লাবের নতুন সচিব দেবাশিস দত্ত। তাঁর সঙ্গে ছিলেন মোহনবাগানের নবনিযুক্ত সহসভাপতি কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় দেবাশিস ও কুণালের। এরপর তাঁরা মোহন বাগানের অমর একাদশের একচটি স্মারক তুলে দেন মমতা ব্যানার্জির হাতে। মুখ্যমন্ত্রীকে পরিয়ে দেওয়া হয় সবুজ-মেরুন উত্তরীয়।
মোহনবাগান ক্লাবকে নতুন করে সাজিয়ে তোলার জন্য আগেই ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আরও পড়ুন: ফেব্রুয়ারি মাস জুড়ে হাওড়া ও শিয়ালদহ থেকে বাতিল বহু লোকাল ও এক্সপ্রেস ট্রেন
অন্যদিকে, ইস্টবেঙ্গল ক্লাবও তাদের নতুন সংগ্রহশালার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে।




