Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
27 July 2026

ফেব্রুয়ারি মাস জুড়ে হাওড়া ও শিয়ালদহ থেকে বাতিল বহু লোকাল ও এক্সপ্রেস ট্রেন

ফেব্রুয়ারি মাস জুড়ে হাওড়া ও শিয়ালদহ থেকে বাতিল বহু লোকাল ও এক্সপ্রেস ট্রেন

ফেব্রুয়ারি মাসে হাওড়া ও শিয়ালদহ শাখায় বাতিল থাকবে বহু ট্রেন। ১ থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে হাওড়া ও শিয়ালদহ দুই লাইনেই বাতিল থাকবে বহু ট্রেন। লোকালের পাশাপাশি বাতিল থাকবে দূরপাল্লার ট্রেন। সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে রেল।

অন্যদিকে রোড ওভার ব্রিজ ভেঙে ফেলার জন্য হাওড়া-বর্ধমান শাখায় বাতিল থাকবে কিছু ট্রেন। ৫ ফেব্রুয়ারি রবিবার হাওড়া-বর্ধমান ও ব্যান্ডেল-বর্ধমান শাখার সব ইএমইউ লোকাল, বর্ধমান-আসানসোল ও বর্ধমান-রামপুরহাটের মধ্যে সব মেমু ও বর্ধমান-আসানসোল ও বর্ধমান-রামপুরহাটের মধ্যে সব প্যাসেঞ্জার লোকাল ট্রেন বাতিল থাকছে। ৬ ফেব্রুয়ারি সোমবার হাওরা-বর্ধমান কর্ড লাইনে ৬ জোড়া এবং মেন লাইনে ৫ জোড়া ইএমইউ লোকাল ট্রেন বাতিল থাকবে। ৭ তারিখ ও ৮ তারিখেও হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইনে ১০ জোড়া করে ইএমইউ লোকাল বাতিল থাকবে।

১ থেকে ১৩ ফেব্রুয়ারি আপ ও ডাউন লাইনে ৪৯ টি করে মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। এগুলির মধ্যে কিছু ট্রেন শিয়ালদহ ও কিছু ট্রেন হাওড়া ও কিছু ট্রেন কলকাতা স্টেশন থেকে ছাড়ার কথা ছিল। তবে এই সময় কয়েকটি স্পেশাল ট্রেন চালানো হবে। সেইক্ষেত্রে মেইন লাইনে ৫ তারিখ হাওড়া-শক্তিগড়ের মধ্যে ১৩ জোড়া, ৭ এবং ৮ তারিখ ৪ জোড়া ও ৯ তারিখ ১০ জোড়া ট্রেন চলবে।

আরও পড়ুন: যাবজ্জীবন খারিজ, ১০ বছরের কারাদণ্ড ছত্রধর মাহাতোর, হাইকোর্টের রায়ে বেকসুর খালাস প্রসূন, রাজা সরখেল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal