আগামী সপ্তাহেই ফের জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গিয়েছে, আগামী সপ্তাহে নদিয়া সফর করবেন তিনি। এই সফরে ওই জেলায় জোড়া জনসভা করবেন মুখ্যমন্ত্রী। আগামী মঙ্গলবার তিন দিনের জন্য নদিয়া যাবেন তিনি।
এই সফরে একদিন জনসভা করবেন তৃণমূল নেত্রী। একদিন প্রশাসনিক বৈঠক করবেন। সূত্রের খবর, নদিয়া জেলার তৃণমূল নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তৃণমূল নেত্রী।
সূত্রের খবর, ৮ নভেম্বর অর্থাৎ আগামী মঙ্গলবার নদিয়ায় পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। ৯ তারিখ অর্থাৎ বুধবার জনসভা করবেন তিনি। ১০ তারিখ, বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করবেন।
আরও পড়ুন: দুর্গার হাতে বাংলার ১০ প্রকল্পের প্রতীক, মমতার আদলে প্রতিমা, এই পুজোর থিম ‘তুমিই ভরসা’
সামনেই পঞ্চায়েত নির্বাচন। মার্চ-এপ্রিলেই হয়ে পারে ভোট। আর এর আগেই ফের জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী। জনসভা থেকে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী সেইদিকে তাকিয়ে সাধারণ মানুষ। অন্যদিকে প্রশাসনিক বৈঠক থেকে দলীয় নেতাদের উদ্দেশ্যে কী বলেন তৃণমূল নেত্রী, সেই দিকে নজর তৃণমূলের শীর্ষনেতাদের।
বৈঠকে উপস্থিত থাকতে পারেন নদিয়ার বিজেপি বিধায়ক মুকুল রায়ও। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেও বিধানসভা ভোটের পর ফের তৃণমূল ফিরে আসেন মুকুল রায়।




