Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
26 July 2026

এসআইআর প্রক্রিয়া নিয়ে ফের নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এসআইআর প্রক্রিয়া নিয়ে ফের নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এসআইআর ইস্যুতে ফের নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর প্রথম পর্যায়ের কাজ আগামী ৪ ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য অস্বাভাবিক কাজের চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএলও-দের একাংশের। ডেটা এন্ট্রির কাজ নিয়ে প্রচুর অভিযোগ আসছে। এই পরিস্থিতিতে ১ হাজার ডেটা এন্ট্রি অপারেটর এবং ৫০ জন সফটওয়্যার ডেভেলপারকে এক বছরের চুক্তিতে নিয়োগের প্রস্তাব দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস।
এই বিষয়টি নিয়েই প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাজ্যের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের অধীনে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর এবং বাংলা সহায়ক কেন্দ্রের কর্মীরা রয়েছেন। নতুন নিয়োগের কী প্রয়োজন রয়েছে?
মুখ্যমন্ত্রী চিঠিতে লেখেন, ‘টযেখানে ডিস্ট্রিক্ট অফিসারদের অধীনে ইতিমধ্যে প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষিত কর্মী রয়েছেন, সেখানে ওই একই কাজের জন্য কেন সিইও অফিস এক বছরের জন্য বাইরের এজেন্সিকে দিয়ে এই কাজ করাচ্ছে? জরুরি ভিত্তিতে প্রয়োজন হলে ডিইও অফিসের এই ধরনের নিয়োগের এক্তিয়ার রয়েছে।

আরও পড়ুন: ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম পূরণের সময় বাধ্যতামূলক আধার কার্ড

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal