Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 June 2026

টেলিগ্রামেও এবার প্রতারণার জাল! অজানা লিঙ্কে ক্লিক করলেই বিপদ, সতর্ক করল করল কলকাতা পুলিশ

টেলিগ্রামেও এবার প্রতারণার জাল! অজানা লিঙ্কে ক্লিক করলেই বিপদ, সতর্ক করল করল কলকাতা পুলিশ

দিন দিন সাইবার ক্রাইম বেড়েই চলেছে। নতুন নতুন ভাবে প্রতারকরা জাল বিস্তারিত করছে। এবার প্রতারণার জন্য টেলিগ্রামকেও হাতিয়ার করছে অনেকে। যা নিয়ে নাগরিকদের সতর্ক করল কলকাতা পুলিশ।

বিশেষজ্ঞরা বলছেন, টেলিগ্রামে অজানা লিঙ্কে ক্লিক করলেই অনেকের সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে। আচমকাই লগ ইন আইডি পাসওয়ার্ড বদলে যাচ্ছে। এবার সেই একাউন্ড থেকে পরিচিত ব্যক্তিদের আবার লিঙ্ক পাঠানো হচ্ছে। বেশির ভাগ লিঙ্কই ক্রিপ্ট কারেন্সি সংক্রান্ত। বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। জানা গিয়েছে, অনেকে প্রাথমিকভাবে কিছু টাকা রোজগার করে ফের বিনিয়োগ করছে, আর তার পরেই দেখা যাচ্ছে সেই সংস্থার কোনও অস্তিত্বই নেই। এভাবে অনেক তরুণ তরুণীই সর্বস্ব খোয়াছেন।

কলকাতা পুলিশের তরফে সতর্ক করে বলা হয়েছে, টেলিগ্রাম থেকে আসা কোনও অজানা লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক হতে হবে। পাশাপশি ইমেল আইডিতেও কোনও অজানা মেল এলে তা এড়িয়ে চলারই পরামর্শ দিচ্ছে সাইবার ক্রাইম শাখা।

আরও পড়ুন: কলকাতায় পার্কিং ফি বাড়ছে দ্বিগুন ও তিন গুন, কোন গাড়ির ক্ষেত্রে কত বাড়ছে জানুন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal