শুক্রবার কালীঘাটের বাড়ি থেকে গোপালনগর হয়ে ন্যাশনাল লাইব্রেরির সামনে দিয়ে নবান্ন যাওয়ার পথে হঠাৎই গাড়ি ঘুরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে। গাড়ি থেকেই মুখ্যমন্ত্রীর নজরে পড়ে ক্যাম্পাসের গেটের সামনে একরাশ ভিড়। এরপরই তিনি নেমে পড়েন গাড়ি থেকে। জানতে চান, ক্যাম্পাসের গেটের সামনে কেন এত জটলা। উপস্থিত অভিভাবকরা মুখ্যমন্ত্রীকে জানান, এম এ এবং বি এডের কাউন্সেলিং চলছে। মুখ্যমন্ত্রী পালটা জানতে চান, কাউন্সেলিংয়ে কারোর কোনও সমস্যা হচ্ছে কিনা। অভিভাবকরা জানান, অনলাইন কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হচ্ছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন সমস্যা থাকলে তা দ্রুত খতিয়ে দেখা হবে। এরপর ফের তিনি রওনা দেন নবান্নের উদ্দেশে। ছাত্র-ছাত্রী ভর্তি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগ আসার পর মুখ্যমন্ত্রী কয়েক দিন আগে নিজেই চলে গিয়েছিলেন আশুতোষ কলেজে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসের গেটের সামনে জটলা, গাড়ি থেকে নেমে খবর নিলেন মুখ্যমন্ত্রী। দেখুন ভিডিও
আশুতোষের পর এবার সাপ্রাইজ ভিজিটে আলিপুর ক্যাম্পাসে মমতা বন্দ্যোপাধ্যায়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal




Leave a Reply