Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফোন করে তাঁর খবর নিলেন। সুস্থতা কামনা করলেন। রবিবারই কোভিড সংক্রমিত হয়ে হসপিটালের ভর্তি হয়েছেন সুকান্ত মজুমদার।

ঢাকুরিয়া আমরির আইসোলেশন কেবিনে রাখা হয়েছে তাঁকে। সুকান্ত মজুমদারের সামান্য জ্বর ও সর্দির মতো উপসর্গ রয়েছে। আরটিপিসিআর পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। তবে বিজেপির রাজ্য সভাপতির অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে বলে সূত্রের খবর।

এরআগেও কোভিড সংক্রমিত হয়েছেন বিজেপির আরও নেতা কর্মীরা। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পল তৃতীয় বার কোভিড সংক্রমিত হয়েছেন।

আরও পড়ুন: ৪০ ডিগ্রির কাছে কলকাতার তাপমাত্রা, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই 

রাজ্যে চলছে করোনার তৃতীয় ঢেউ। এরমধ্যে মুখ্যমন্ত্ৰী আগেই জানিয়ে দিয়েছিলেন সামনের ১৫ দিন খুব গুরুত্বপূর্ণ। কোভিড বিধি মেনে চলা না হলে বিধি নিষেধ আরও কড়া করা হবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal