Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
28 June 2026

কবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’? দিন নির্ধারণ করতে সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী 

কবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’? দিন নির্ধারণ করতে সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী 

কবে পালন করা হবে পশ্চিমবঙ্গ দিবস? তা ঠিক করতে এবার সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিধানসভা সূত্রে খবর, আগামী ২৯ আগস্ট বিকেল চারটেয় নবান্নে সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।

বিজেপির পছন্দ, পশ্চিমবঙ্গ দিবস পালিত হোক ২০ জুন। যদিও রাজ্যের শাসক দল সেই প্রস্তাব মানতে রাজি নয়। এদিকে ২০ জুন দিনটিই রাজ্যপাল সিভি আনন্দ বোসও পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করেছেন। যার বিরোধিতা করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ দিবস কবে পালন করা হবে, তা নিয়ে মুখ্যমন্ত্রীর পরামর্শে একটি কমিটি গঠন করেছেন স্পিকার বিমান ব্যানার্জি। সেই কমিটিতে রয়েছেন, সুগত বসু, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী ববি হাকিম, মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী শিউলি সাহা।

পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বিধানসভায়ও প্রাথমিকভাবে আলোচনা হয়। তাতে করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রস্তাব দেন, ১ বৈশাখ দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হোক। শিক্ষামন্ত্রীর এই প্রস্তাবে সায় দেন সুগত বসুও। এবার অপেক্ষা মুখ্যমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের। এর মধ্যেই পশ্চিমবঙ্গ দিবস কবে পালন করা যায়, তা ঠিক করতে সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: আগামী কয়েক দিন বাড়বে কুয়াশা, ফের নিম্নচাপের পূর্বাভাস

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal