১৬ তম বিধানসভার অধিবেশন শেষ হয়ে গেল। শেষ দিনে বিধানসভার কর্মী এবং বিধায়কদের সঙ্গে নিয়ে ছবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে তিনি জানালেন, আই উইল বি ব্যাক (আমিই ফিরছি)।


আরও পড়ুন: জামাইষষ্ঠীর দিন বাংলা পাচ্ছে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস; কোন রুটে চলবে নতুন ট্রেন?



আরও পড়ুন: আমপান বিধ্বস্ত এলাকা পরিদর্শন মোদী-মমতার, কী পেল বাংলা? দেখুন ফটো গ্যালারি


এদিন ফটো সেশন বয়কট করেছিল বাম ও কংগ্রেস। তবে হাজির ছিলেন বিজেপি বিধায়করা। বিধায়কদের সঙ্গে ছবি তোলার পর মুখ্যমন্ত্রীকে বিধানসভার কর্মীদের সঙ্গে ছবি তোলার অনুরোধ করা হয়। স্পিকারের ঘরের সামনে হাসিমুখে বিধানসভার কর্মীদের সঙ্গে ছবি তোলেন মমতা। কর্মীরা কেউ কেউ মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান। জবাবে মমতা হেসে জবাব দেন, আই উইল বি ব্যাক!




