Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 July 2026

রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন মুখ্যমন্ত্রীর; শপথের দিন নিয়ে আলোচনা 

রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন মুখ্যমন্ত্রীর; শপথের দিন নিয়ে আলোচনা 

শুক্রবারই ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন। শনিবার ভাবী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি শপথের দিনক্ষণ নিয়েও দু’জনের কথা হয়েছে। নবান্ন সূত্রে এমনটাই খবর। 

জানা গিয়েছে, শপথ গ্রহণের জন্য আগামী সোমবার এবং বুধবার এই দুটি দিনের প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালকে তিনি জমিয়েছেন, এই দুটি দিনের মধ্যে রাজ্যপাল তাঁর সুবিধামতো একটি দিন বেছে নিতে পারেন। সেই মতো রাজ্যপালের শপথের আয়োজন করবে রাজ্য। কোন দিন রাজ্যপাল শপথ নেবেন, তা নিয়েও যদিও এখনও সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী রাজ্যপাল আনন্দ বোসকে আরও জানিয়েছেন, দিল্লির বঙ্গ ভবনে রাজ্যের একাধিক আমলা রয়েছেন। রাজ্যপাল তাঁর প্রয়োজন মতো যেন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরাই রাজ্যপালকে সবরকমের সহযোগিতা করবে। 

 

আরও পড়ুন: জুনের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal