Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
1 July 2026

শনিবার মেদিনীপুর জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী; এগরা হয়ে যোগ দেবেন অভিষেকের জনসংযোগ কর্মসূচিতে 

শনিবার মেদিনীপুর জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী; এগরা হয়ে যোগ দেবেন অভিষেকের জনসংযোগ কর্মসূচিতে 

প্রথমে ঠিক হয়েছিল বৃহস্পতিবার। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী শনিবার মেদিনীপুর জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে খবর, এবারের সফরে মূলত এগরার খাদিকুল গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী। গত ১৬ মে খাদিকুলে অবৈধ বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণে প্রাণ যায় ৯ জনের। সিআইডি ঘটনার তদন্ত করছে। মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখতে চেয়েছিলেন। জানা গিয়েছে, সেই মতো শনিবার প্রথমার্ধে তিনি খাদিকুল গ্রামে যাবেন। সেখানে স্বজনহারা পরিবারদের সঙ্গে কথা বলবেন। এরপর সেখান থেকে অভিষেক ব্যানার্জির নবজোয়ার কর্মসূচিতে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

শনিবার শালবনিতে জনসংযোগ যাত্রা করবেন অভিষেক ব্যানার্জি। মালদহের পর ফের নবজোয়ারের মঞ্চে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে মমতা ব্যানার্জিকে দেখা যাবে। মালদহের ইংরেজবাজাররের জনসভা থেকে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন জনসংযোগ যাত্রার শেষভাগে তিনি আবার যোগ দেবেন। কিন্তু তার আগেই শালবনি পৌঁছে যাচ্ছেন তিনি।

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, বিরোধী নেত্রী থাকার সময় থেকেই কোথাও কিছু ঘটলে নিজে ঘটনাস্থলে পৌঁছে যান তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তার অন্যথা হয়নি। এদিকে পঞ্চায়েত ভোটের আগে এগরার ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে রাজনৈতিক কর্মসূচি করে এসেছেন। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর সেখানে পৌঁছানোও বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা হবে।

আরও পড়ুন: ১২ ঘণ্টার বাংলা বনধে আংশিক সাড়া, স্বাভাবিক হাওড়া-শিয়ালদহ, সেক্টর V

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal