Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
3 July 2026

‘দেশটা সবার নিজের’; স্বাধীনতা দিবসে গান লিখে বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

‘দেশটা সবার নিজের’; স্বাধীনতা দিবসে গান লিখে বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের লেখা গানের মধ্য দিয়েই ‘দেশ মাতৃকাকে প্রণাম’ জানান তিনি।

শনিবার রাত ১২ টার কিছু পরেই গানের মিউজিক ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন তিনি। মুখ্যমন্ত্রীর লেখা গানের মূল বক্তব্য ‘দেশটা সবার নিজের’। মিউজিক ভিডিও পোস্টের পাশাপাশি গনের কয়েকটি লাইনও পোস্টে লিখেছেন। লাইনগুলি হল, “এই ধরণী মাটির বাঁধন/ বাঁধুক জোরে মদের/ সোনার চেয়েও যে মাটি খাঁটি/ দেশটা সবার নিজের।

মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে আরও লিখেছেন, ” ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে এই ঐক্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ”।

আরও পড়ুন: সামনেই মাধ্যমিক পরীক্ষা; বিধানসভার বাজেট অধিবেশনের দিনসংখ্যা কমার সম্ভবনা! 

গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই, ও দেবজ্যোতি বোস।

এর আগেও মুখ্যমন্ত্রী একাধিক গান, কবিতা ছড়া লিখেছেন। তাঁর অজস্র বইও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: SSC গ্রুপ-ডি নিয়োগ নিয়ে ফের দায়ের মামলা, সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেলেন বিতর্কিত চাকরি প্রাপকরা 

উল্লেখ্য গত বছরের মতো এবছরও করোনাবিধি মেনে দর্শক ছাড়াই রেড রোডে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। ইতিমধ্যেই সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal