আগামী ২১ এপ্রিল পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দালদের তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস এবং তার পরদিন গোয়ালতোড়ে সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার ফলে একদিকে যেমন রাজ্যে বিদ্যুৎ উৎপাদন বাড়বে তেমনই মেদিনীপুরের মানুষের আরও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে।
আরও পড়ুন: সপ্তাহান্তে ভ্যাপসা গরম থেকে মুক্তি, শহরে বৃষ্টি, রবিবারও বৃষ্টির সম্ভাবনা
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শিল্পের নতুন গন্তব্য এখন বাংলা। আগামী ২১ এপ্রিল দুপুরে শালবনিতে জিন্দালদের তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস। যতদিন যাচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে। তার ফলে বিদ্যুতের চাহিদা বাড়ছে। রাজ্যে ১১ শতাংশ বিদ্যুৎ ব্যবহার বেড়েছে। দেউচা পাচামি হয়ে গেলে আগামী ১০০ বছর সমস্যা থাকবে না। বিদ্যুতের দাম কমে যাবে। যত পাওয়ার প্ল্যান্ট হবে তত দামে ভারসাম্য আসবে।
শালবনিতে ৮০০ মেগাওয়াট করে ২টি প্ল্যান্ট তৈরি হচ্ছে। জিন্দালরা ১৬ হাজার কোটি টাকার উপর বিনিয়োগ করেছে।




