Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
27 July 2026

সপ্তাহান্তে ভ্যাপসা গরম থেকে মুক্তি, শহরে বৃষ্টি, রবিবারও বৃষ্টির সম্ভাবনা

সপ্তাহান্তে ভ্যাপসা গরম থেকে মুক্তি, শহরে বৃষ্টি, রবিবারও বৃষ্টির সম্ভাবনা

সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। চলছে হালকা থেকে ভারী বৃষ্টিপাত। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও চলছে বৃষ্টিপাত। জেলায় বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হচ্ছে। আগামিকালও বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে। সপ্তাহান্তে ভ্যাপসা গরম থেকে মুক্তি সাধারণ মানুষের।

বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে আগামিকাল। শনিবার রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এছাড়া উত্তরবঙ্গের জেলা গুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে জলপাইগুড়ি ও কালিম্পং-এর এই জেলা গুলির বেশ কিছু জায়গায় একটু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী কার্ডে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট হল রিকশা চালকের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal