Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
16 June 2026

নিজেকে গান্ধীজি এবং যীশু খ্রীষ্টের সঙ্গে তুলনা! সংবাদমাধ্যমে নিজেকে ভগবানের সঙ্গে তুলনা করে নেটিজেনদের সমালোচনার শিকার হলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত

নিজেকে গান্ধীজি এবং যীশু খ্রীষ্টের সঙ্গে তুলনা! সংবাদমাধ্যমে নিজেকে ভগবানের সঙ্গে তুলনা করে নেটিজেনদের সমালোচনার শিকার হলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত

বলিউডের জনপ্রিয় মুখ হলেন রাখি সাওয়ান্ত। অভিনেত্রী মুখ খুললেই যেন বিতর্ক সৃষ্টি হয়ে যায়। সমালোচনা তৈরি হয় তাকে নিয়ে। নিজের বেফাঁস মন্তব্যের কারণে একাধিকবার সোশ্যাল মিডিয়ার চর্চায় চলে আসেন তিনি। উঠে আসে তার নাম। তবে বিতর্কের মাঝে থাকতে বরাবরই ভালবাসেন তিনি। সম্প্রতি নিজেকে যিশুখ্রিস্ট এবং গান্ধীজীর সঙ্গে তুলনা করে আবারও সমালোচনার শিকার হলেন তিনি। নেটমাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। তবে ঘটনাটি নতুন নয়। বেশ পুরনো। ২০০৭ সালের ঘটনা এটি।

২০০৭ সালের একবার নিজেকে যিশুখ্রীষ্ট এবং গান্ধীজীর সঙ্গে তুলনা করে সমালোচনা স্বীকার হয়েছেন তিনি। ফের সেই ভিডিও পুনরায় সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। রাখির বেফাঁস মন্তব্যটি ছিল ‘আমি আমার সমালোচকদের বলতে চাই, ঈশ্বর আপনাদের ভাল রাখুন আর যত খুশি সমালোচনা করার শক্তি দিক। গান্ধীজি এবং যিশু খ্রিস্টও এ ধরণের সমালোচনার মুখে পড়েছিলেন। যদি মানুষের মনে হয় আমি একটুও ভাল, তাহলে ওরা আমাকে ভালবাসবে। বিশ্বাস করুন, আমি প্রচারের জন‍্য কখনো কিচ্ছু করি না। আপনাদের ভালবাসায় আমি এত খ‍্যাতি পেয়েছি আর মিডিয়ার কাছে আইটেম গার্ল হয়ে উঠেছি। মিডিয়া আমার পিছু ছাড়েই না।’

সম্প্রতি পুরনো এই ভিডিও ক্লিপটি ভাইরাল হওয়ার আবারও সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। আরো একবার নেটিজেনদের কটাক্ষের স্বীকার হয়েছে তিনি।

আরও পড়ুন: ‘সেরা বৌমা’র তালিকা থেকে সহচরী-বরফিকে বাদ দিল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড! ‘এ কেমন বিচার’, ক্ষোভে ফেটে পড়েছে সহচরীর ভক্তরা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment