Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

ভোটার তালিকা নিয়ে জটিলতা অব্যাহত, প্রয়োজনে রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী

ভোটার তালিকা নিয়ে জটিলতা অব্যাহত, প্রয়োজনে রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী

কলকাতায় সিইও দফতরে ৬ নম্বর ফর্ম জমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সরগরম রাজ্য। বুধবার সুপ্রিম কোর্টের শুনানিতেও উঠে এসেছে গুচ্ছ গুচ্ছ ফর্ম-৬ জমা দেওয়ার প্রসঙ্গ।
নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা ‘ফ্রিজ’ হওয়ার আগে পর্যন্ত প্রাপ্ত বয়স্ক ব্যক্তি ফর্ম-৬ জমা দিতে পারেন। নির্বাচনি আইনেই তেমনটার উল্লেখ রয়েছে।
রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, ২৭ মার্চ পর্যন্ত যত সংখ্যক ফর্ম ৬ জমা পড়েছে, শুধুমাত্র সেগুলো খতিয়ে দেখার পর তালিকায় নাম উঠতে পারে। তারপর যেসব ফর্ম ৬ জমা পড়ছে, সেগুলো ভোটার তালিকায় তোলা সম্ভব হবে না।
ভোট যত এগিয়ে আসছে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই বদলাচ্ছে বলে মত কমিশনের। ফলে প্রয়োজনে আরো বাহিনী নিয়োগ করা হবে। বর্তমানে রাজ্যে ৮০,৭১৯ টি বুথ রয়েছে।

আরও পড়ুন: তিনবার হাজিরা এড়িয়েছেন, শীতলকুচি কাণ্ডে ফের তলব কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal