গত বছরই আরএসএসের অনুষ্ঠানে নাগপুরে যোগ দিয়েছিলেন কংগ্রেস নেতা এবং প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে তেমন কোনও প্রতিক্রিয়া দেননি। কিন্তু এবার লোকসভার নির্বাচনী প্রচারে সরাসরি সেই প্রসঙ্গ উত্থাপন না করলেও, নাম করে তৃণমূল নেত্রী জানিয়ে দিলেন, আরএসএস প্রণববাবুর ছেলেকে জঙ্গিপুর আসনে সাপোর্ট করছে। পাশাপাশি, বহরমপুর কেন্দ্রেও কংগ্রেস প্রার্থী আরএসএসের সমর্থনে ভোটে লড়ছেন বলে দার্জিলিং কেন্দ্রের অন্তর্গত চোপড়ার জনসভায় সরাসরি অভিযোগ করলেন মমতা।
মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং ইসলামপুরের জনসভায় মমতা সরাসরি ভোটারদের আবেদন করেছিলেন, কংগ্রেস-সিপিএম কেউই বিজেপির বিরুদ্ধে লড়াই করছে না। লড়াই করছে তৃণমূল। তাই, কংগ্রেস-সিপিএম ভোটারদের কাছে মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন বিজেপিকে হারাতে তৃণমূলকে ভোট দিতে। এদিন দার্জিলিং কেন্দ্রের প্রচারে কংগ্রেস-সিপিএম-বিজেপিকে একযোগে আক্রমণ করে বলেন, তিন দল এক হয়ে লড়ছে বাংলায়। তাই বিজেপি এরাজ্যে সিপিএম বা কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলে না। শুধু তৃণমূলের বিরুদ্ধে কথা বলে। তিনি বলেন, সিপিএম-কংগ্রেসের বাংলায় কিছু নেই। ওরা জিতবে না, ফলে বিজেপিকে হারাতে সবাই তৃণমূলে ভোট দিন।
এদিন মমতা ফের বলেন, দেশে সরকার গড়বে তৃণমূল। তাই বিজেপিকে একটাও ভোট নয়। বিজেপি বিরোধী সমস্ত ভোটকে তৃণমূলের বাক্সে আনতে মঙ্গলবার থেকেই সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা। এদিনও প্রচারে সেই কথাই তুলে ধরেন তিনি। পাশাপাশি, তীব্র আক্রমণ করেন বিজেপি এবং মোদীকে। চোপড়ার সভায় মমতা বলেন, দার্জিলিং কোনও দিন তৃণমূল জেতেনি। মানুষকে বলেন, এবার এই আসনে তৃণমূলকে জেতান। কারণ, দার্জিলিংয়ে তাঁরা শান্তি চান।
‘আরএসএসের সমর্থনে অধীর এবং প্রণববাবুর ছেলে ভোটে লড়ছেন’, নির্বাচনী প্রচারে বিস্ফোরক মমতা
সিপিএম-কংগ্রেসের বাংলায় কিছু নেই, ওদের দিয়ে ভোট নষ্ট করবেন না, বললেন মমতা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal



