Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

করোনায় মৃত্যু সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের

করোনায় মৃত্যু সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের

ভোটের আবহে করোনার থাবায় মৃত্যু হল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। এলাকায় মন্টু বিশ্বাস নামে পরিচিত কংগ্রেস প্রার্থীর ভোট ছিল ২৬ এপ্রিল।

সপ্তম দফার ভোট মুর্শিদাবাদে। তার আগে মৃত্যু হল কংগ্রেস প্রার্থীর। স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রেজাউল হক। বুধবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে জঙ্গিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি রাতেই তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার ভোর ৫ টা নাগাদ তাঁর মৃত্যু হয়। করোনায় সংক্রমিত হয়ে রাজ্যে এই প্রথম কোনো প্রার্থীর মৃত্যু হল।

আরও পড়ুন: লকডাউন #3 এর গাইডলাইন প্রকাশ নবান্নের, দেখে নিন কী কী খোলা, কী থাকছে বন্ধ

রাজ্যের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৮৯২ জন। মৃত্যু হয়েছে ২৪ জনের। শুক্রবার কমিশনের ডাকে সর্বদল বৈঠক।

জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী ডাক্তার পি কে বর্মা করোনা সংক্রমিত হয়ে হাসপাতালকে ভর্তি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal