Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
27 July 2026

কংগ্রেসের দিগ্বিজয় সিংহের পোস্টে রিট্যুইট ব্লক, পুলওয়ামায় কেন্দ্রের গোয়েন্দা ব্যর্থতা নিয়ে ট্যুইট বলেই কি বাধা? উঠছে প্রশ্ন

পুলওয়ামার দায় কেন্দ্র এড়াতে পারে না, ট্যুইট করেছিলেন দিগ্বিজয় সিংহ

কংগ্রেসের দিগ্বিজয় সিংহের পোস্টে রিট্যুইট ব্লক, পুলওয়ামায় কেন্দ্রের গোয়েন্দা ব্যর্থতা নিয়ে ট্যুইট বলেই কি বাধা? উঠছে প্রশ্ন

পুলওয়ামার ঘটনায় জাতীয় নিরাপত্তা সংস্থা ও মোদী সরকারের দিকে আঙুল তুলে বুধবার সকালে একাধিক ট্যুইট করেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। কিন্তু তাঁর বার্তা যাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য রিট্যুইট অপশন ব্লক করে দিয়েছে মাইক্রোব্লগিং সংস্থাটি, অভিযোগ মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
চলতি বছরের ১৪ ই ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিহানায় প্রাণ হারান ৪৪ জন সিআরপিএফ জওয়ান। এর মধ্যে গত দু’দিনে উপত্যকায় সেনা-জঙ্গি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একাধিক সেনাকর্মী। এই প্রেক্ষিতে বেশ কয়েকটি ট্যুইট করেন দিগ্বিজয় সিংহ। দিগ্বিজয় সিংহ কেন্দ্রীয় সরকার ও জাতীয় নিরাপত্তা সংস্থার ব্যর্থতার দিকে আঙুল তোলেন। এর মধ্যে একটি ট্যুইটে তিনি অভিযোগ করেন, গত ৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাকে সতর্ক করেছিল কাশ্মীর পুলিশ। কিন্তু তা গ্রাহ্য করা হয়নি। পরিণামে আইইডি বিস্ফোরণে ৪৪ জন সেনার প্রাণ গিয়েছে, এই দায় সরকার ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার ওপরই বর্তায়। ট্যুইটারে দাবি করেন দিগ্বিজয় সিংহ।
কিন্তু এই ট্যুইটবার্তাগুলি চাইলেও অনেকে রিট্যুইট করতে পারছেন না, বলে মাইক্রোব্লগিং সংস্থার কাছে অভিযোগ করেন মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, অবমাননাকর, হুমকি দেওয়া বা বিদ্বেষমূলক ট্যুইট বার্তার বিরুদ্ধে অনেক সময় নিষ্ক্রিয় থাকতে দেখা যায় ট্যুইটার কর্তৃপক্ষকে। কিন্তু প্রকৃত সত্যের খোঁজে প্রশ্ন তোলায়, বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে।

আরও পড়ুন: ‘এই সম্মান প্রত্যেক ভারতীয়ের কাছে গর্বের’, RRR-কে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation