Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

সংবিধান সংশোধনী বিল পেশ সংসদে, তীব্র সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

সংবিধান সংশোধনী বিল পেশ সংসদে, তীব্র সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

বুধবার সংসদে ১৩০তম সংশোধনী বিলে পেশ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রী ও দিল্লি মুখ্যমন্ত্রীদের অপসারণের আইনি ব্যবস্থা তৈরির জন্য সংবিধানের ৭৫, ১৬৪ ও ২৩৯এএ অনুচ্ছেদ সংশোধন করা প্রয়োজন। উক্ত পদাধিকারীরা যদি গুরুতর অভিযোগে টানা ৩০ দিন জেল হেফাজতে থাকেন এবং সেই মামলায় ন্যূনতম ৫ বছর কারাদণ্ডের সম্ভাবনা থাকে, ৩১ দিনের দিন সেই অভিযুক্তকে পদ থেকে সরে যেতে হবে।
এ দিন লোকসভায় সংবিধানের ১৩০তম সংশোধনী বিল পেশ হওয়ার পরেই তীব্র সমালোচনা শুরু করেন বিরোধী সাংসদরা। বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স-পোস্ট করেন, সুপার-ইমার্জেন্সির থেকেও বেশি কিছু যদি থাকে, তা হল এই বিল। এর ফলে চিরকালের মতো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ও ভারতের গণতন্ত্র শেষ হয়ে যাবে।
মমতার বক্তব্য, এই বিল দিয়ে কোর্টকে দুর্বল করা মানে আসলে মানুষকে দুর্বল করে দেওয়া। এই বিল সংবিধানের প্রাথমিক পরিকাঠামোয় আঘাত করা ছাড়া আর কিছুই নয়। মুখ্যমন্ত্রী লেখেন, আমরা এটা প্রতিহত করার চেষ্টা করব। আমাদের সংবিধান ক্ষমতাসীনের শক্তির সম্পত্তি নয়। সংবিধান ভারতের সমস্ত নাগরিকের।

আরও পড়ুন: শান্তনু ঠাকুর: আমি CAA’র পক্ষে, CAA বিরোধী দলে যোগ দেওয়ার প্রশ্ন নেই

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal