Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
27 June 2026

রান্নার গ্যাসের সংকট, বৃহস্পতিবার জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রান্নার গ্যাসের সংকট, বৃহস্পতিবার জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ইরানে যুদ্ধের জেরে দেশে রান্নার গ্যাসের জোগানে টান। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্যের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কীভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে তার জন্য বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। বুধবার এব‍্যপারে একাধিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে গ্যাসের সাপ্লাই চেন যেন বন্ধ না হয় তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যে যাতে গ্যাসের কালোবাজারি না হয় তার জন্য কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাতে বলেছেন তিনি।
প্রয়োজনে মজুতদারদের থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: শনিবারই ঘূর্ণাবর্ত, রবিবার পরিণত হবে নিম্নচাপে; ‘মোকা’ নিয়ে আর যা জানাল হাওয়া অফিস 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal