Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

চায়ের কাপে সৌজন্য, চেতলায় সিপিএম ক্যাম্পে গিয়ে চা খেলেন ফিরহাদ হাকিম

চায়ের কাপে সৌজন্য, চেতলায় সিপিএম ক্যাম্পে গিয়ে চা খেলেন ফিরহাদ হাকিম

হাইভোল্টেজ উপনির্বাচন কেন্দ্র ভবানীপুরে চলছে ভোটগ্রহণ। সকালে ইভিএম কারচুপির অভিযোগ এনেছিল বিজেপি। এর যোগ্য জবাব দিয়েছে তৃণমূল। এরমধ্যেই এক ভিন্ন ছবি ধরা পড়ল এই কেন্দ্রে।

আরও পড়ুন: বিএসএফের এক্তিয়ার নিয়ে মন্তব্যের পরই অপর্না সেনকে ‘সন্ত্রাসজীবী’ আখ্যা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের

রাজনৈতিক বিভেদকে দূরে সরিয়ে রেখে সিপিএমের ক্যাম্পে গিয়ে চা খেলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জির হয়ে তাঁকেই সবথেকে বেশি দেখা গিয়েছিল প্রচার ময়দানে। আর ভোটের দিন চেতলার সিপিএম ক্যাম্পে বসে তাঁর ভাঁড়ে চা পান সম্প্রতির ছবি। এমনকি ফিরহাদকে বলতে শোনা যায়, চায়ে চিনি দিয়েছ তো ? অন্যদিকে ক্যাম্পে উপস্থিত সিপিএম নেতা বলেন, আমাদের রাজনীতির সম্পর্ক ছাড়াও অন্যরকম সম্পর্ক আছে। এই নিয়ে ফিরহাদ হাকিম বলেন, পাড়ার ছেলে, আমাদের মধ্যে অন্য সম্পৰ্ক আছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal