Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

কলকাতায় চলে এলো করোনা টিকা কোভ্যাকসিন, ডিসেম্বর থেকে নাইসেডে শুরু ট্রায়াল

১০০০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে

কলকাতায় চলে এলো করোনা টিকা কোভ্যাকসিন, ডিসেম্বর থেকে নাইসেডে শুরু ট্রায়াল

কলকাতায় চলে এলো করোনা টিকা কোভ্যাকসিন। মঙ্গলবার গভীর রাতে হায়দরাবাদ থেকে বিমানে কলকাতা আসে ভারত বায়োটেকের কোভ্যাকসিনের ১০০০ টি ডোজ। বাংলায় ভ্যাকসিন ব্যবস্থাপনা ও বিপণনের দায়িত্বে নাইসেড। 

কলকাতায় পৌঁছে গেল করোনার সম্ভাব্য টিকা কোভ্যাকসিন। মঙ্গলবার রাতে শহরে এসে পৌঁছেছে এই টিকার ১০০০ টি ডোজ। টিকা আনার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নাইসেড সূত্রে খবর, কোভ্যাকসিনকে রাখতে হয় মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সেই ব্যবস্থা করা হয়েছে। 

সূত্রের খবর, রাজ্যে ডিসেম্বর মাসের শেষ নাগাদ হিউম্যান ট্রায়াল শুরু করবে নাইসেড। চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। এজন্য ১০০০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। আগ্রহীরা যোগাযোগ করবেন নাইসেডের হেল্পলাইনে। কিছুদিনের মধ্যেই আবেদনের জানালা খুলে দেওয়া হবে। 

আরও পড়ুন: পিছিয়ে প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়, জঙ্গিপুরে এগিয়ে তৃণমূলের খলিলুর রহমান

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal