করোনায় সংক্রমিত হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কোভিড টিকার দুই ডোজ নেওয়ার পরেও কোভিড সংক্রমিত এই তৃণমূল নেতা। নিজেই টুইট করে করোনা সংক্রমণের কথা জানান।

সোমবার রাতে টুইটে কুণাল লিখেছেন, কোভিড ইনফেকশনের লেভেল অনেক বেশি, তাই চিকিৎসকদের পরামর্শে হসপিটালে ভর্তি হলাম।
আরও পড়ুন: চায়ের কাপে সৌজন্য, চেতলায় সিপিএম ক্যাম্পে গিয়ে চা খেলেন ফিরহাদ হাকিম
এর আগে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন কোভিড সংক্রমিত হয়েছেন। তৃণমূলের সিরব ভারতীয় সহ সভাপতি লুইজিনহো ফালেরিও কোভিড সংক্রমিত হয়েছেন। বরানগরের বিধায়ক তাপস রায় এবং কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কলকাতা পুরসভার ৪ নম্বর বরোর চেয়ারম্যান সাধনা বসু, পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সোমবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৮ জন। যা নিয়ে এখনও পর্যন্ত মোট ১৬ লক্ষ ৫৫ হাজার ২২৮ জন কোভিড সংক্রমিত হয়েছেন। দৈনিক কোভিড মৃত্যুর সংখ্যা ১৩। এদিনের হিসেব অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যুর মোট সংখ্যা ১৯ হাজার ৭৯৪।




